নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার উদয়পুর আদালতে হাজির হন পশ্চিম বাংলার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।স্বভাবতই
কুনাল ঘোষের আদালতের উপস্থিতির খবর পেয়ে সাংবাদিকরা পৌঁছে যান আদালতে। তবে পশ্চিম
বাংলা নিয়ে মুখ খুলতে নারাজ কুনাল ঘোষ। পরবর্তী সময়ে তার আইনজীবী প্রবাহন সরকার বলেন,
২০২১ সালের ৩১শে অক্টোবর আগরতলায় তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় কুনাল
ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সজল ভৌমিক নামে এক ব্যক্তি উদয়পুরস্থিত রাধা কিশোর পুর থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার
আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তাই তিনি আগাম জামিন নেওয়ার জন্য আদালতে হাজির
হয়েছেন বলে উনার আইনজীবী জানিয়েছেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানান তিনি।
akb tv news
11.05.2026

