নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার বাইখোড়া
থানায় মামলা দায়ের করেছে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি। ঘটনার বিবরনে জানা যায়, বাইখোড়ার
বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক সুকুমার দাস প্রতিনিয়ত বিজেপি পার্টিকে নিয়ে অপপ্রচার
করেন বলে অভিযোগ।এরই মধ্যে সুকুমার দাস নিজের সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে
কুপ্রচার করা কিছু পোষ্ট শেয়ার করেন বলে অভিযোগ। ভারতের প্রধানমন্ত্রীর নামে এই ধরনের
অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়ে এদিন বাইখোড়া থানায় একটি লিখিত মামলা দায়ের
করেন ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। লিখিত অভিযোগ
দায়ের করার পর সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে
ঘটনার বিস্তারিত জানান ৩৮ জোলাইবাড়ী বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী।
তিনি জানান, বাইখোড়া থানার পুলিশ যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জরিত সুকুমার
দাসকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করে।
akb tv news
01.05.2026

