আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রসব কালে বেঁচে যাওয়া কন্যা সন্তানের সংখ্যা বৃদ্ধি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতে নারী-পুরুষ সংখ্যার আনুপাতিক হার বেড়েছে। ‘ভারতে মহিলা ও পুরুষ ২০২৫-নির্বাচিত সূচক ও পরিসংখ্যান’ শীর্ষক একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। রিপোর্ট বলছে প্রসব কালে শিশু মৃত্যুর হার দেশে কমেছে। ২০১৭-২০১৯ সালের মধ্যে কন্যা সন্তানের বেঁচে যাওয়ার সংখ্যা ছিল ৯০৪। তা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বেড়ে হয়েছে ৯১৭। রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক বছরে দেশে পুত্র ও কন্যা সন্তানের মৃত্যু হার কমেছে। তা কমেছে ২০০৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে। অন্যদিকে, পরিসংখ্যান বলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের মধ্যে উচ্চশিক্ষায় মেয়েদের নথিভুক্তি করণের সংখ্যা ২৮.৫ থেকে বেড়ে ৩০.২ শতাংশ। ছেলেদের ক্ষেত্রে ২৮.৩ থেকে বেড়ে হয়েছে ২৮.৯ শতাংশ। এদিকে, কর্মক্ষেত্রেও গত কয়েক বছরে পুরুষ, মহিলাদের অংশগ্রহণও বেড়েছে। এক্ষেত্রে গ্রামীণ মেয়েদের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে রিপোর্টে জানা গেছে।  






    akb tv news 

    02.05.2026


    3/related/default