নিজস্ব প্রতিনিধিঃ
কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় একটি পুরনো যুদ্ধকালীন সেল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বালিগাঁও হাই স্কুলের সান্নিকটে একটি ছড়ার জলে মাছ ধরতে যান এলাকার বাসিন্দা মাধু দেব। মাছ ধরার সময় হঠাৎ জলের নিচে ধাতব আকৃতির একটি বস্তু দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে সেটি তুলে আনলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।এক্ষেত্রে স্থানীয় প্রবীণদের ধারণা, ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এই সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সামরিক তৎপরতা চলাকালীন ওই সেলটি এসে পড়েছিল। দীর্ঘদিন জলের নিচে পড়ে থাকার ফলে সেটিতে মরিচা ধরলেও এখনও সেটির গঠন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এদিকে, খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বহু মানুষ। অনেকেই এটিকে মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক স্মৃতি বলে মনে করছেন। যদিও সেলটি সক্রিয় কিনা তা এখনও নিশ্চিত নয়। স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে বালিগাঁও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
akb tv news
14.05.2026

