নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর অফিস লেন থেকে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় পশ্চিম থানার পুলিশ
চার ব্যক্তিকে আটক করেছে। প্রসঙ্গত, গত ১৬ই মে শনিবার দুপুরে সোনামুড়া
শান্তিপল্লীর ধানু দাস যেকোন কাজে আগরতলা কোর্টে এসেছিলেন। আর তাকে বিশালগড়ের কুখ্যাত
দুষ্কৃতিকারী এবং তার বাহিনী বিশালগড় থেকে
ফলো করে আসছিল। আদালত থেকে কাজ শেষে বের হতেই অফিস লেনে সাদা রঙের বলেরো গাড়ি করে ধানুকে
মারতে মারতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে অন্যত্র
ধানুকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে চলে যায় অভিযুক্তরা। রবিবার সন্ধ্যায় ওই টিমের তিনজন সদস্য রবি মিয়া, জাকির হোসেন ও ইকবাল হোসেন
সহ মোট চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার আগরতলার পশ্চিম থানায় ঘটনা সম্পর্কে বিস্তারিত
জানায় সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি বলেন, পুলিশ খবর পেয়ে
গত ১৬ই মে সেই জায়গায় যায় এবং তদন্তক্রমে
একটি বোলেরো গাড়ি এবং একটি স্কুটিকে সনাক্ত করে। পরবর্তীতে এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে
আটক করা হয়। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি এই ঘটনার যিনি মাস্টার মাইন্ড তাকে অচিরেই জালে তোলা
হবে বলে জানান তিনি।
akb tv news
18.05.2026

.jpeg)