আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হাসপাতালে রোগী না দেখে চেম্বারে রোগী দেখার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের একবার খবরের শিরোনামে এক চিকিৎসক। হাসপাতালে রোগী না দেখে চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠল শান্তির বাজার জেলা হাসপাতালের এক মেডিসিন চিকিৎসকের বিরুদ্ধে! সোমবার সকাল  থেকে বিভিন্ন রোগে আক্রান্ত লোকজনেরা শান্তির বাজার জেলা হাসপাতালে মেডিসিন চিকিৎসক সাগর সম্রাট দের্বমাকে দেখানোর জন্য জেলা হাসপাতালে আসে।  দীর্ঘ সময় লাইনে দারিয়ে টিকিট সংগ্রহ করে রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা দেখতে পান হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নেই। সকলের অভিযোগ সাগর সম্রাট দের্বমা হাসপাতালে রোগী না দেখে প্রতিনিয়ত অর্থ উপার্জনের জন্য প্রাইভেট চেম্বারে চলে যায়। দিনের মধ্যে বেশিরভাগ সময় তিনি প্রাইভেট  চেম্বার করে থাকেন বলে অভিযোগ উঠে আসছে। এদিন জেলা হাসপাতালে মেডিসিন বিশেষঞ্জ চিকিৎসক সাগর সম্রাট দের্বমাকে হাসপাতালে না পেয়ে ক্ষোভে ফেটে পরেন রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। সাগর সম্রাটের বিরুদ্ধে বিগত দিনেও নানান অভিযোগ উঠে আসছিল। এখন সকলে চাইছে লোকজনদের সঠিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদানে স্বাস্থ্য দপ্তর যেন সঠিক পদক্ষেপ গ্রহন করে।

     








    akb tv news 

    18.05.2026


    3/related/default