আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যের প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রাজ্য পর্যায়ের কর্মশালা, পশুসখী কিট বিতরণ কর্মসূচি এবং দপ্তরের নতুন লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মকর্তা নিরাজ কুমার চঞ্চল সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে পশু পালন ও প্রাণি সম্পদ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং মাঠ পর্যায়ে কাজ করা পশুসখীদের হাতে কিট তুলে দেওয়া হয়।তাছাড়া এদিন ভারত সরকারের 'পশু হাসপাতাল ও ডিসপেনসারি স্থাপন ও শক্তিশালী করণ ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট প্রকল্পের অধীনে 'ভারত সঞ্জীবনী ১৯৬২ ভ্রাম্যমাণ পশু চিকিৎসা পরিষেবার সূচনা ও করেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্য জুড়ে পশু পালকদের কাছে সহজলভ্য পশু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ভারত ফিনান্সিয়াল ইনক্লুশন লিমিটেড এবং ইন্ডাসইন্ড ব্যাংকের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করছে।ভারত সঞ্জীবনী ১৯৬২ পরিষেবার অধীন কৃষকরা টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৬২-তে ফোন করে পশুচিকিৎসা সহায়তা পাবে এখন থেকে। বিশেষ করে ত্রিপুরার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পশুপালকদের সময়মতো পশুচিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্যই এই পরিষেবাটি চালু করা হয়েছে।

     








    akb tv news 

    21.05.2026


    3/related/default