আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা।। মুখ্যমন্ত্রী।। AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রাজ্য। ভারতের রেজিস্ট্রার জেনারেল প্রকাশিত স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বুলেটিন ২০২৪ অনুযায়ী, শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে দেশের গড়ের তুলনায় অনেক ভালো ফল করেছে ত্রিপুরা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, ২০২৬ সালের মে মাসে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় বর্তমানে শিশুমৃত্যুর হার নেমে এসেছে ১২-তে যেখানে সর্বভারতীয় গড় ২৪। গত তিন বছরে ধারাবাহিকভাবে এই হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে রাজ্য। ২০২২ সালে ত্রিপুরার আইএমআর ছিল ১৭,  ২০২৩ সালে তা কমে হয় ১৫ এবং ২০২৪ সালে আরও কমে দাঁড়ায় ১২-তে। অন্যদিকে, সর্বভারতীয় গড় ছিল যথাক্রমে ২৬, ২৫ এবং ২৪। মুখ্যমন্ত্রীর কথায়, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অধিক সংখ্যক প্রাতিষ্ঠানিক প্রসব, এসএনসিইউ ও এনবিএসইউ পরিষেবার পরিকাঠামো শক্তিশালীকরণ, টিকাকরণ কর্মসূচির বিস্তার এবং গ্রামীণ স্তরে স্বাস্থ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে। তাছাড়া, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।








    akb tv news 

    21.05.2026

    3/related/default