আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অটো ও ট্রিপারের সংঘর্ষে একই পরিবারের শিশু সহ আহত ৬ ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

     উদয়পুরের গর্জী এলাকায় অটো ও ট্রিপার গাড়ির সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৬ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।জানা যায়, রবিবার বিলোনিয়া বিবেকানন্দ কলোনি এলাকার বাসিন্দা সুমন পাল তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নিজস্ব অটো করে মাতাবাড়ি মন্দিরে পূজা দিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে উদয়পুরের গর্জী এলাকায় জাতীয় সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে সজোরে ধাক্কা দেয়।সংঘর্ষের ফলে অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা পরিবারের সদস্যরা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।দুর্ঘটনায় আহতরা হলেন— পূরবী সরকার (৪৮), ফটিক সরকার (৪৯), বাবুল পাল (৬০), শিপ্রা পাল (২৩), সুমন পাল (৩৬) এবং সুজয় পাল (৪)। আহতদের মধ্যে ফটিক সরকারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ l






    akb tv news 

    21.06.2026

    3/related/default