নিজস্ব প্রতিনিধি,
সারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে রবিবার রাজ্যেও ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরণের ক্লান্তি, অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। এরজন্য সবাইকে যোগব্যায়াম চর্চা করা উচিত। এরফলে মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায়। পাশাপাশি নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে দূরে থাকার থাকার আহবান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধায়ক মিনারাণী সরকার| অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগচর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
akb tv news
21.06.2026

