আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লাটিয়াপুরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার সন্ধ্যায় চোরাচালান প্রতিরোধে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বিএসএফের লাটিয়াপুরা বিএওপি এলাকার সীমান্ত পিলার নং ১৮৫২/১৪-এস সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৫:৪৫টা থেকে ৬:১৫টার মধ্যে প্রায় ১০-১২ জন বাংলাদেশি চোরাকারবারি বার্মিজ সিগারেট নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের থামার জন্য বার বার সতর্ক করলেও তারা তা অমান্য করে এগিয়ে যেতে থাকে। এরপর বিএসএফ জওয়ানরা একটি INSAS রাইফেল থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন।গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম মজিদ আলী (৩০), পিতা আজিব আলী, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









    akb tv news 

    12.06.2026

    3/related/default