আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অন্ধ ধৃতরাষ্ট্রের মত অভিষেককে আগলে রেখেছেন মমতা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাংলার বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর বিধায়ক দল থেকে সংসদীয় দল-অথবা কলকাতা পুরসভার কাউন্সিলর, একজনও নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ। বরং সমস্ত রাগ, অভিমান, বিদ্রোহ একজনকেই কেন্দ্র করে তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে যার মত করে উগরে দিচ্ছেন ক্ষোভ। অপমান, ক্যামাক স্ট্রিটের ফতোয়া, আইপ্যাকের যথেচ্ছার নিয়ে ফাঁস হচ্ছে নানা স্বৈরতান্ত্রিক আচরণ। পরিস্থিতি এমনই হয়েছে, মমতার দীর্ঘদিনের সৈনিক যাঁরা তাঁরাও মুখ খুলেছেন অভিষেকের বিরুদ্ধে। কিন্তু তারপরও কেন এখনও অন্ধ ধৃতরাষ্ট্রের মত অভিষেককে আগলে রেখেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কেন তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে সরিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করলেন না তিনি। দল চুরমার হয়ে যাচ্ছে, তবু তিনি অভিষেক স্নেহে বিভোর। বিষয়টি নিয়ে তৃণমূল শিবিরে যেমন ক্ষোভের আগুন, তেমনই রাজনৈতিক মহলও অবাক হয়ে দেখছে মমতা অভিষেক প্রশ্নে চুপ। বিদ্রোহটা শুরুতে ছিল এমন সব নেতাদের যাদের অধিকাংশই তৃণমূলে এসেছেন অনেক পরে। অর্থাৎ ক্ষমতার হাত ধরে। তাঁদের পক্ষে মমতার লড়াইয়ের অসহনীয় দিনগুলি অভিঘাত বোঝার কথা নয়। ফলে অনেকেই ক্ষমতা হারাতেই শাসকের দিকে ঢলে পড়ছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি, যিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের আগে থেকে মমতার সঙ্গী। এই দুর্দিনে তিনি মমতার হয়ে ব্যাট করছেন, শাসককে তুলোধনা করছেন। লড়ছেন ভোট পরবর্তী হামলায় আক্রান্ত কর্মীদের হয়ে। সেই  কল্যাণবাবু যখন ক্ষোভ উগড়ে দেন, তখন বুঝতে অসুবিধা হয় না অভিষেক আসলে দলের মধ্যে কীভাবে ‘আনপপুলার’ হয়ে গিয়েছেন। কল্যাণ এও বলেছেন, তিনি সৎ জীবনযাপন করলেও ‘চোর চোর’ শুনতে হচ্ছে। শুধু কল্যাণ নয়, কাকলি ঘোষ দস্তিদার, অনুব্রত মণ্ডল, সুখেন্দু শেখর রায়ের মতো আদি তৃণমূল নেতাদের অনেকেই অভিষেকের উপর রুষ্ট। তাঁকে দলনেত্রীর আগলে রাখা নিয়ে হতাশ।

     






    akb tv news 

    13.06.2026


    3/related/default