আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানবতা গেয়ে ওঠে ।। কবিতা ।। আরণ্যক বসু ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    মানবতা গেয়ে ওঠে


    তোমার আয়ত চোখ আর তীব্র কলমের কথা  মনে পড়লেই, ভরা জ্যৈষ্ঠের আগুন গরমে হঠাৎ পাগল বৃষ্টি নামে। মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি••• 

     তোমার গানে পুরুলিয়ার পাখি-পাহাড় উড়ে এসে দাঁড়ায় আসানসোলের সেই রুটির দোকানের সামনে, যেখানে গনগনে আগুনে কচিকাঁচা দুখুমিয়াঁ, রুটি সেঁকার মুহূর্তে অন্যমনস্ক হয়ে দেখছে রাঢ় বাংলার প্রথম বর্ষা।

    ও নজরুল, ও দুখুমিয়াঁ, রবীন্দ্রনাথ যখন  বঙ্গভঙ্গের  বিরুদ্ধে--বাংলার মাটি বাংলার জলে•••

     তখন, সেই ১৯০৫ সালে, তুমি ছিলে মাত্র ছ়'বছরের শিশু ভোলানাথ। তারপর ?

    সেই ভালোবাসা, বিদ্রোহ  আর সম্প্রীতির জন্য কালি,কলম ও মনকে এক করে, সুস্থতার শেষ মুহূর্ত পর্যন্ত  কী অপ্রতিরোধ্য প্রেমিক-বিদ্রোহী ! আহা!

    ঢাকা বা কলকাতা, অথবা রাঙাধুলোর চুরুলিয়ায় দাঁড়িয়ে থাকা বেলা আটটা-নটার সূর্য ; এমনকি, ছায়াহীন বেলা বারোটার অগ্নিদেবও অবাক তাকিয়ে আছে দুখু মিয়াঁ থেকে ক্লান্তিহীন মহাবিদ্রোহী নজরুলের দিকে ! মানবতা গেয়ে ওঠে--

    এদেশ আকাশের মতো সম্প্রীতির,

    এদেশ ভালোবাসার জন্য নির্বাণহীন অভিমানের, 

    এদেশ দুই বাংলার হৃদয়ের কাছে ভাগ না হওয়া নজরুলের। 


    আরণ্যক বসু 

    কোলকাতা


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১০ই জুন ২০২৬
     

    3/related/default