আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভাইরাল স্কুল বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি।।দপ্তর জানাল ফেক।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরা রাজ্যে নন-বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে সমস্ত শনিবার ছুটি ঘোষণা এবং বাকি পাঁচ দিন স্কুলের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নির্ধারণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। কিন্তু শিক্ষা দপ্তরে এধরনের লেটার পেডই নেই বলে এমনটাই অভিমত দপ্তরে কর্মরত কর্মীদের। সংশ্লিষ্ট মহলের মতে, ভাইরাল হওয়া নথিটির ভাষা ও  বিষয়বস্তু নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।উল্লেখ্য, রাজ্য সরকার সম্প্রতি সরকারি দপ্তর গুলিতে পাঁচ দিনের কর্ম সপ্তাহ চালুর সিদ্ধান্ত নিলেও স্কুলগুলির ক্ষেত্রে একই ধরনের কোন নির্দেশ জারির তথ্য পাওয়া যায়নি।ফলে ভাইরাল বিজ্ঞপ্তিটি নিয়ে অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি  সৃষ্টি হয়েছে। বুধবার শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশন এর জয়েন্ট ডাইরেক্টর অসীম সাহা জানান বিজ্ঞপ্তিটা পুরোটাই ফেক। শিক্ষা দপ্তরে এধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে তিনি জানান।







    akb tv news 

    10.06.2026

     

    3/related/default