নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার বিকেলে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী
হিসেবে শপথ নিলেন প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়
বেঙ্গালুরুর লোকভবনের গ্রাস হাউসে। মুখ্যমন্ত্রী শিবকুমার-সহ অন্য মন্ত্রীদের শপথবাক্য
পাঠ করালেন রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে ক্ষমতা হস্তান্তরে গত ২৮শে মে পদত্যাগ করেন সিদ্দারামাইয়া।
এরপরই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শিবকুমারের
পদে বসা নিয়ে তোরজোর শুরু হয়। এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি
মল্লিকার্জুন খাড়গে, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেস শাসিত
রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। শিব কুমারের শপথে ছিলেন হাজারও টালবাহানার মুখ্যমন্ত্রীর পর কুর্সি ছাড়া সিদ্দারামাইয়াও।
শিবকুমারের সরকার নিয়ে কংগ্রেসের অন্দরে একটি বিষয়ে তীব্র মতবিরোধ ছিল। সিদ্দারামাইয়ার
মন্ত্রিসভায় গোড়া থেকে উপ মুখ্যমন্ত্রী ছিলেন শিবকুমার। একইসঙ্গে তিনি ছিলেন প্রদেশ
কংগ্রেসের সভাপতি। সেই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে জেদ ধরেন তাঁর মন্ত্রিসভায় কাউকে
উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া যাবে না। যদিও সেই দাবি উড়িয়ে জি পরমেশ্বরকে উপমুখ্যমন্ত্রী
করা হল। এদিন লোকভবনে শিবকুমার মন্ত্রিসভার ১২ জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন।
akb tv news
03.06.2026

