আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লোকনাথের ১৩৬ তম তিরোধান দিবস উদযাপন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১৯শে জৈষ্ঠ্য বুধবার শ্রী শ্রী লোকনাথের ১৩৬ তম তিরোধান দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও  রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জানা যায়, এদিন ভোর থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বাল্য ভোগ নিবেদন করা হয়। এরপর বিশেষ পূজা, নাম সংকীর্তন ও অঞ্জলি প্রদান কর্মসূচিতে অংশ নেন শত শত ভক্ত। দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন। ১৮৯০ সালের ১৯শে জ্যৈষ্ঠ তিনি  মহাসমাধি লাভ করেন। সেই দিনটিকেই প্রতি বছর তিরোধান দিবস হিসেবে পালন করেন তাঁর ভক্তরা। এদিন রাজধানীর লোকনাথ আশ্রমে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। 








    akb tv news 

    03.06.2026

    3/related/default