আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতে জরুরি অবস্থা জারি স্থান পেল এন সি ই আর টি’র পাঠ্য বইয়ে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতে জরুরি অবস্থা জারি ইস্যু। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির জেরে ১৯৭৫ সালের ২৫শে মে ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার ৫০ বছর পর দেশের বিতর্কিত সেই অধ্যায় প্রথমবার স্থান পেল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর পাঠ্য বইয়ে। জাতীয় শিক্ষানীতির আওতায় এনসিইআরটি-র নবম শ্রেণির সমাজ বিজ্ঞানের বইতে বদল আনা হয়েছে। তাতেই অন্তর্ভুক্ত করা হয়েছে জরুরি অবস্থা। ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি’ নামে ওই পাঠ্য বইতে ইন্দিরার জারি করা জরুরি অবস্থাকে ‘গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ বলে অভিহিত করা হয়েছে। বইটিতে ভারতের গণতন্ত্রের শক্তি ও চ্যালেঞ্জ নিয়ে একটি অধ্যায়ে স্থান পেয়েছে জরুরি অবস্থা। এতদিন পর্যন্ত শুধুমাত্র এনসিইআরটি-র দ্বাদশ শ্রেণির পাঠ্য বইয়েই ভারতের ইতিহাসের এই বিতর্কিত অধ্যায়টি ছিল। এবার নবম শ্রেণির বইতেও সংযোজন হল। বইটিতে উল্লেখ করা হয়েছে, “ভারতে গণতন্ত্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জটি দেখা দিয়েছিল ১৯৭৫-৭৭ সালে জারি করা জরুরি অবস্থায়। ৭০-এর দশকে ইন্দিরার নেতৃত্বাধীন সরকারের প্রতি জনরোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং অনিয়মের অভিযোগের জেরে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছিল।”

     




    akb tv news 

    25.06.2026


    3/related/default