আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্র্যাকটিস বন্ধ হলে বহু চিকিৎসক চাকরি ছেড়ে দিতে পারেন।। আশঙ্কা বিধায়ক সুদীপ রায় বর্মণের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর রাজ্য সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ । বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।জিবি পন্ত হাসপাতাল ও আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এর  চিকিৎসকরা আর কোনও ধরনের প্রাইভেট চেম্বারে রোগী দেখতে পারবেন না। এর পরিবর্তে তাঁদের বেতনে ২০ শতাংশ বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্যাবিনেট বৈঠকের এই সিদ্ধান্ত সম্পর্কে গত ২৩ জুন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য দিয়েছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এ ব্যাপারে বুধবার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ। তিনি এ বিষয়ে বেশ কিছু বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। বিধায়ক বলেন, সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা তিনি খুঁজে পাচ্ছেন না। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিলেই স্বাস্থ্য পরিষেবার মান বৃদ্ধি পাবে বা রোগীরা বাড়তি সুবিধা পাবেন— এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।   






    akb tv news 

    24.06.2026

    3/related/default