আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৬২ বছরের সেই রেকর্ড ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আবারো একটি সাফল্যের পালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে। ১০ই জুন ঐতিহাসিক  মাইলফলক গড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। এর সঙ্গেই তিনি টপকে যাবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ডকে। স্বাধীনতার পর ১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। মোট ৪৩৯৮ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এবার ৬২ বছরের সেই রেকর্ড ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। ১০ জুন তাঁর প্রধানমন্ত্রী হিসাবে ৪৩৯৯ দিন পূরণ হবে। এর আগে ২০২৫ সালে ইন্দিরা গান্ধীর একটানা সবথেকে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ডও ভাঙেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম অ-কংগ্রেসী নেতা, যিনি কেন্দ্রে একটানা দুইবার সরকারের পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করেছেন। প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য  আরও তাৎপর্যপূর্ণ, কারণ ১৯৫০-র দশকে যখন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেশের জনসংখ্যা ৩৪ কোটি ছিল। আর এখন দেশের জনসংখ্যা ১৪৬ কোটি। নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কংগ্রেস জমানা ছিল। প্রধানমন্ত্রী মোদীর আমলে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। সর্বক্ষণ মিডিয়ার নজরদারির অধীনে থাকতে হয় এখন। শিক্ষা থেকে স্বাস্থ্য-সমস্ত ক্ষেত্রেই বদল এসেছে।







    akb tv news 

    05.06.2026


    3/related/default