নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার থেকে নিখোঁজ সাব্রুম থানাধীন উত্তর বেতাগা এডিসি ভিলেজের নতুনপাড়া
এলাকার বাসিন্দা শান্তি কুমার ত্রিপুরা (৩৯)। এই ঘটনায় বৃহস্পতিবার সাব্রুম থানায়
তার স্ত্রী জয়ন্তী ত্রিপুরা মিসিং ডায়েরি
করেন।জয়ন্তী ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি
চলছিল। তার স্বামী শান্তি কুমার ত্রিপুরা নেশাগ্রস্ত ছিলেন বলেও তিনি দাবি করেন। গত
২রা জুন শান্তি কুমার একটি কাগজে "আমি যাইগা" লিখে বাড়ি থেকে বেরিয়ে যান
এবং এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।বর্তমানে অসুস্থ জয়ন্তী ত্রিপুরা স্বামীর
সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এদিকে, মিসিং ডায়েরির ভিত্তিতে সাব্রুম
থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহণ করেছে।
akb tv news
04.06.2026

