নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ছয় দিনের সফরের উদ্দেশ্যে শনিবার ফ্রান্স ও স্লোভাকিয়ায় গেলেন। এদিন যাত্রার প্রাক্কালে দেওয়া বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে ফ্রান্সের একটি বিশেষ স্থান রয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করা। তিনি আরও বলেন, এই সফর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও গতিশীল করবে; উল্লেখ্য, স্লোভাকিয়া এই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান সদস্য। আগামীকাল প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ -এর সূচনা করবেন। তিনি জানান, ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’-এর প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে।এই উদ্যোগটি ভারতের অত্যন্ত সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে বিশ্বব্যাপী বিনিয়োগের সুযোগের সঙ্গে সংযুক্ত করবে এবং ভারতের উচ্চশিক্ষা ও উদ্ভাবন ক্ষেত্র থেকে উঠে আসা নতুন উদ্ভাবনগুলোর বিকাশে একটি বড় অনুঘটক হিসেবে কাজ করবে। এরপর, আগামীকাল নরেন্দ্র মোদী দুই দিনের সফরে নিস থেকে স্লোভাকিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি উল্লেখ করেন যে, এই ঐতিহাসিক সফরটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান শক্তিশালী গতিধারাকে আরও জোরদার করবে।প্রধানমন্ত্রী মোদী ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি উল্লেখ করেন যে, এই সফর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও গতিশীল করবে; উল্লেখ্য, স্লোভাকিয়া এই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান সদস্য। স্লোভাকিয়া সফর শেষে নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়ানে যাবেন, যেখানে তিনি আগামী ১৬ ও ১৭ই জুন অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।প্রধানমন্ত্রী বলেন যে, জি-৭ সম্মেলনে ভারতের উপস্থিতি বিশ্বমঞ্চে দেশটির ক্রমবর্ধমান গুরুত্ব ও অবস্থানের প্রতি অংশীদার দেশগুলোর আস্থারই প্রতিফলন। নরেন্দ্র মোদী জানান, এটি টানা অষ্টম জি-৭ শীর্ষ সম্মেলন যেখানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে।
akb tv news
13.06.2026

