নিজস্ব প্রতিনিধিঃ
গত বছরের ১লা আগস্ট মলয়নগরস্থিত রবি পাড়ার বাসিন্দা শংকর দেবনাথের মেয়ে
শিউলি দেবনাথের মৃত্যুকে কেন্দ্র করে বিচার
না পাওয়ার অভিযোগ তুলেছেন তার পরিবার।পরিবারের দাবি, বিশালগড় থানার গোকুলনগর আদর্শ
কলোনি এলাকার বাসিন্দা রাজু দেবনাথ, তার বাবা গোপাল দেবনাথ ও মা করুণা দেবনাথ মিলে
পরিকল্পিতভাবে শিউলি দেবনাথকে হত্যা করেছেন। এই ঘটনায় শিউলির বাবা-মা ও আত্মীয়-স্বজন
বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই শিউলির ওপর
টাকার জন্য বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হত। এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে
বলে পরিবারের দাবি।পরিবারের অভিযোগ, দীর্ঘ প্রায় ১১ মাস মেয়েকে নিজেদের বাড়িতে রাখার
পর পুনরায় শ্বশুর বাড়িতে পাঠানো হয়। এরপর আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং
টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। ঘটনার
সুষ্ঠু বিচারের দাবিতে পরিবারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আবেদন
জানানো হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, ঘটনার প্রায় ১০ মাস অতিক্রান্ত হলেও এখনো
পর্যন্ত পুলিশি তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। তাদের সঙ্গে তদন্ত সংক্রান্ত
কোন যোগাযোগও করা হয়নি তাই মৃত শিউলি দেবনাথের
বাবা সংকর দেবনাথ ও মা স্বপ্না দেবনাথ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
akb tv news
13.06.2026

