নিজস্ব প্রতিনিধিঃ
দেশের
অন্নদাতা হলেন কৃষক। তাদের প্রাধান্য দিতে নানা প্রকল্প শুরু করেছে কেন্দ্র সরকার।
এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি। এই স্কিমে প্রতি বছর কৃষকদের
৬ হাজার টাকা করে দেওয়া হয়। দেশের লক্ষ লক্ষ কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন
পিএম কিসান সম্মান নিধির ২৩ তম কিস্তির। গত ১৩ই মার্চ অসমের গুয়াহাটি থেকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিসান সম্মাননিধির ২২তম কিস্তি রিলিজ করেছিলেন।
তিন মাস অন্তর যেহেতু এই কিস্তি দেওয়া হয়,
সেই হিসাবে জুন মাসেই পিএম কিসান সম্মান নিধির ২৩ তম কিস্তি আসার কথা। সেই অনুসারে
আগামী ২০ জুন হুগলির তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী। সেখান থেকেই তিনি পিএম কিসান সম্মান নিধির ২৩ তম কিস্তি রিলিজ করবেন। সরাসরি
কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের মাধ্যমে। কারা পিএম সম্মান নিধির সুবিধা পাবেন? এই স্কিমের
অধীনে যোগ্য কৃষকরা প্রতি বছর তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকার আর্থিক সহায়তা
পাবেন। এই টাকা দিয়ে কৃষকরা বীজ, সার থেকে শুরু করে চাষবাসের জন্য প্রয়োজনীয়
সামগ্রী কিনতে পারেন। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই কৃষক পরিবারগুলি পাবেন,
যাদের নামে কৃষিযোগ্য জমি রয়েছে। তবে আবেদনকারীর কৃষকের নিজ নামে বা পরিবারের নামে
চাষযোগ্য জমি থাকতে হবে।এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদনকারীর সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা
বাধ্যতামূলক। জানা গেছে, কেন্দ্র সরকার সম্প্রতি পিএম কিসান সম্মাননিধির
উপভোক্তাদের তালিকায় কাটছাঁট করেছে। যারা ২০১৯ সালের ১লা ফেব্রুয়ারির পর জমি কিনেছেন, যাদের
পরিবারে একের বেশি উপভোক্তা রয়েছেন, তাদের ভেরিফিকেশন না হওয়া অবধি এই আর্থিক
সাহায্য দেওয়া স্থগিত রাখা হয়েছে।এছাড়া পিএম কিসান সম্মান নিধির সুবিধা পাওয়ার
ক্ষেত্রে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।
akb tv news
19.06.2026

.jpg)