নিজস্ব প্রতিনিধিঃ
বন্ধু নরেন্দ্র মোদীর পাশে সবসময় রয়েছেন তিনি। তা আবারও একবার
স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই রাষ্ট্রনেতার বন্ধুত্বের
কথা সকলেরই জানা। তবে, তার মধ্যেও ভারতের দিকে আমেরিকার শুল্কবাণ ছুড়ে দেওয়া, ভারতীয়
নাবিকদের উপর মার্কিন হামলা…ট্রাম্পের এই আগ্রাসন নীতির কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক
একটা টানাপড়েন সৃষ্টি হয়েছিল। তবে, এর মধ্যেও ট্রাম্প বার বার মনে করিয়ে দিয়েছেন তাঁর
সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কথা। ভারতের প্রধানমন্ত্রীর গুণগাণ করতেও থামেননি
তিনি। এবার সেই বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করতে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন,
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন যদি ভারতের উপর হামলা হয়, তাহলে আমেরিকা ভারতের
পাশে দাঁড়াবে। বুধবার জি-৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে
দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ফেব্রুয়ারির
পর এটাই দুই রাষ্ট্রনেতার প্রথম সাক্ষাৎ। অপারেশন সিঁদুর, পশ্চিম এশিয়ার যুদ্ধের পর
এই প্রথম দুই নেতার বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। ফ্রান্সে দ্বিপাক্ষিক
বৈঠকেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প। বৈঠকের সময় সাংবাদিকদের মুখোমুখি
হয়ে ট্রাম্প বলেন, “ নরেন্দ্র মোদী যদি নেতা থাকেন এবং ভারতের উপর কোনও আক্রমণ হয়,
তাহলে আমরা সাহায্য করার জন্য ভারতের পাশে থাকব।” পরে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,
“যদি কেউ এই মানুষটিকে আক্রমণ করে, সেখানেও আমরা তাঁর পাশে থাকব।” এরপরই রসিকতার সঙ্গ
বলে ওঠেন, তবে যদি নতুন কোনও নেতা আসে, তখন কী হবে জানি না।” তাঁর এই মন্তব্যে এক প্রকার
হাসির রোল ওঠে সেখানে।
akb tv news
18.06.2026

