নিজস্ব প্রতিনিধিঃ
রামনগর ৪ নম্বর এলাকায় একটি ফ্ল্যাটে দু’দিন আগে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের
ঘটনায় গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে জিবি হাসপাতালে
মারা যান।শনিবার প্রয়াত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা ও অন্যান্য
পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
মানিক সরকার। এই সময় তাঁর সঙ্গে সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।পরিবারের
সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রামনগর ৪ নম্বর
এলাকায় বিস্ফোরণের ঘটনাস্থলও পরিদর্শন করেন। সেখানে উপস্থিত নেতৃবৃন্দ ঘটনার বিষয়ে
খোঁজখবর নেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
দাবি জানান তিনি।
akb tv news
27.06.2026

