আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফুটপাত দিয়ে সাধারণ মানুষের হাঁটার অধিকার ‘মৌলিক অধিকার’-ভুক্ত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    হকার উচ্ছেদ নিয়ে রাজ্যে যখন বিতর্ক তুঙ্গে, তখন সুপ্রিম কোর্ট একটি দুর্ঘটনা-সংক্রান্ত মামলার রায়ে জানাল, ফুটপাত দিয়ে সাধারণ মানুষের হাঁটার অধিকার ‘মৌলিক অধিকার’-ভুক্ত। সংবিধানের ধারা ও উপধারা উল্লেখ করে দেশের শীর্ষ আদালত এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, সংবিধানের ১৯(১)(ডি) ধারা সমস্ত মানুষকে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেয়।২১  নম্বর ধারা ভারতীয় নাগরিকদের জীবন ও জীবিকার অধিকার দিয়েছে। দু’টি ধারা-ই সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের ব‌্যাখ‌্যা করে। সুপ্রিম কোর্ট এই দুই ধারার উল্লেখ করে ফুটপাত দিয়ে নাগরিকদের নিরাপদে চলাচলের অধিকারকে মৌলিক অধিকার বলে গণ‌্য করেছে। শীর্ষ আদালত পুরসভা ও স্থানীয় প্রশাসনকে রাস্তার পাশাপাশি বাধ‌্যতামূলক ভাবে পথচারীদের জন‌্য ফুটপাত করতে হবে বলে নির্দেশ দিয়েছে। শুধু ফুটপাত বানালেই হবে না, সেই ফুটপাত যাতে সাধারণ মানুষের হাঁটাচলার উপযুক্ত থাকে তাও পুরসভা বা স্থানীয় প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে বলে আদালতের নির্দেশ। অর্থাৎ, ফুটপাত এবার হকারদের দখলে গেলে যে কোনও নাগরিক তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হতে পারবেন। রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, ফুটপাত যাতে পথচারীদের স্বাভাবিক চলাচলের জন‌্য উন্মুক্ত রাখা যায় তা দেখভালে সরকারকে একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি করতে হবে। তারা খেয়াল রাখবে রাস্তা তৈরির সময় পুরসভা ও স্থানীয় প্রশাসন ফুটপাত নির্মাণ করছে কি না। পথচারীদের অধিকার সুরক্ষিত না হলে তাঁরা ক্ষতিপূরণের জন‌্যও কোর্টের দ্বারস্থ হতে পারবেন। এই উদ্দেশ্যে সরকারকে একটি আইন তৈরির নির্দেশও শীর্ষ আদালত দিয়েছে। এককথায় এই রায়টি আগামী দিনের জন‌্য একটি মাইলফলক হয়ে থাকবে।




    akb tv news 

    20.06.2026


    3/related/default