আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অভিষেকের হয়ে আর মামলা লড়বেন না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সই কাণ্ডে বর্তমানে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার সন্ধ্যার পর একটি ফোন আসে। তাতে অন্য এক আইনজীবীর নাম জানানো হয়। এরপরই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রাজ্যের একাধিক মামলা লড়ছিলেন কল্যাণ। বাকি মামলা গুলো থেকেও তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, বর্ষীয়াণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা। আদালত ও আদালতের বাইরে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে ওকালতি করছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আন্দোলন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা এবং পরবর্তী সময়ে দল ও পশ্চিমবঙ্গ সরকারের হয়ে একাধিক হাই-প্রোফাইল ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। সে সিঙ্গুর জমি আন্দোলন হোক কিংবা নন্দীগ্রাম কিংবা রিজওয়ানুর রহমান মৃত্যু মামলা। সাম্প্রতিককালে এসআইআর, সই কাণ্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এইভাবে সব মামলা থেকে সরে আসা তৃণমূলের কাছে বড় ধাক্কার। জানা গেছে, অভিষেকের হয়ে মামলা লড়তে শুরু করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্যও। এরমধ্যেই বুধবার নতুন আইনজীবীকে দাঁড় করানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা ফোন যায়। তারপরই শোনা যায় বেঁকে বসেন কল্যাণ। তিনি জানিয়ে দেন, অভিষেক ও তৃণমূল সংক্রান্ত কোনও মামলাতেই তিনি আর থাকবেন না। পরামর্শদাতা হিসাবেও থাকবেন না।এরফলে এখন মহা বিপদে অভিষেক। বলা যায় সই কাণ্ডে তিনি এখন দিশেহারা।     

     





    akb tv news 

    11.06.2026


    3/related/default