আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইথানল মিশ্রিত পেট্রোলে শুক্ল ছাড়ের কথা ঘোষণা কেন্দ্রের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দীর্ঘ সময় ধরে চলা পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বন্ধ হরমুজ প্রণালী। তার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। উচ্চ মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রলে শুক্ল ছাড়ের কথা ঘোষণা করল কেন্দ্র। ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোলে আর কোনও আবগারি শুল্ক নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরেই ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদি সরকার। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ইথানল হল আখ, ভুট্টার মত বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রোলের সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া কেন্দ্র সরকার। তাছাড়াও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে  পারছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চার ধরনের নতুন ইথানল মিশ্রিত পেট্রোলে কর মুকুব করা হয়েছে। সেগুলি হল – ই২২, ই২৫, ই২৭, ই৩০। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে এই চার ধরনের ইথানল মিশ্রিত জ্বালনির দাম এবার কমতে চলছে।





    akb tv news 

    11.06.2026


    3/related/default