নিজস্ব প্রতিনিধিঃ
রানি রাসমণি রোডে ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা
বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ ২রা জুন মঙ্গলবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা
পর্যন্ত ধর্মতলার রানি রাসমণি রোডে ধরনায়
বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বেলা ২ থেকে ৮ পর্যন্ত নেত্রী মমতা
উপস্থিত থাকবেন। তবে সূত্রের খবর, পুলিশ ধরনার রানি রাসমণি রোডে ধরনার অনুমতি
দেয়নি। মঙ্গলবার ধরনার একদিন আগে পুলিশি অনুমতি না মেলায় বড় সমস্যায় তৃণমূল
সুপ্রিমো। উল্লেখ্য, এর আগে মমতার সরকার থাকাকালীন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু
অধিকারী বিভিন্ন জায়গায় ধরনা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি নিতেন। অভিযোগ, সেই
সময় তাঁকে মমতার পুলিশ অনুমতি দিতেন না। বার বার ছুটতে হত আদালতে। সোমবার
প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশ রানি
রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। বিকল্প হিসাবে ‘Y’ চ্যানেলে বসার প্রস্তাব দেওয়া
হয়েছে পুলিশের তরফে। ২ ঘণ্টার জন্য সেখানে অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাতে
প্রাথমিকভাবে রাজি হয়নি তৃণমূল। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার কী হয়।
akb tv news
01.06.2026

