আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তাওয়াংয়ের ঐতিহাসিক যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন সাংসদ বিপ্লব কুমার দেবের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় অসামান্য সাহসিকতা প্রদর্শন করে বহু ভারতীয় সেনা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। সেই বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত তাওয়াংয়ের ঐতিহাসিক যুদ্ধ স্মৃতিসৌধ সোমবার পরিদর্শন করে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব। তাওয়াং শহরে অবস্থিত তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধ-এ গিয়ে তিনি ১৯৬২ সালের যুদ্ধে শহিদ হওয়া প্রায় ২,৪২০ জন ভারতীয় সেনার আত্মত্যাগকে স্মরণ করেন। স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।এছাড়াও নুরানাং অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক যশবন্ত গড় যুদ্ধ স্মৃতিসৌধ-ও পরিদর্শন করেন সাংসদ। এদিন বিপ্লব কুমার দেব বলেন, দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় আত্মোৎসর্গকারী বীর সেনানীদের অবদান চিরস্মরণীয়। তাঁদের ত্যাগ, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মকে দেশসেবার প্রেরণা জোগাবে।তিনি সমস্ত বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।







    akb tv news 

    01.06.2026

    3/related/default