আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অভিষেকের হাত ছাড়লে আমাদের নেত্রী মমতাই।। আখরুজ্জামান।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের বিপাকে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বা তৃণমূল। এরমধ্যে বেছে নিতে হবে যে কোনও একটি। ‘যুবরাজে’র হাত ছাড়লে তবেই সঙ্গে থাকবেন বিদ্রোহীরা। না হলে জোড়াফুল প্রতীক নিয়েই নতুন তৃণমূল গড়বেন তাঁরা। এবার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি শর্ত বেঁধে দিলেন ‘আসল তৃণমূলে’র মুখ্য সচেতক প্রাক্তন মন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। তিনি বলেন, “অভিষেকের হাত ছাড়লে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে আছি।”নির্বাচনী ভরাডুবির পর তৃণমূলে এখন ‘খেলা ভাঙার খেলা। বিধানসভায় দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে তৈরি হয়েছে, ‘নব্য’ তৃণমূল। ৬৪ জন বিধায়ক নিয়ে বিধানসভার বিরোধীদল নেতা ঋতব্রতই। মুখ্য সচেতক হয়েছেন আখরুজ্জামান। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তাঁরা। এবার মমতার ক্যাবিনেটের প্রাক্তন আখরুজ্জামান সাফ জানালেন, অভিষেকেই তাঁদের আপত্তি। তাঁকে সরিয়ে দিলে তবেই তাঁরা মমতার সঙ্গে থাকবেন।






    akb tv news 

    14.06.2026

    3/related/default