আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় সিবিআই সিটের আধিকারিকরা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা নির্বাচনে পালাবদল হল। ক্ষমতায় এল বিজেপি।এবার ‘আর জি  কর ফাইলস’ খুলতেই ফের তৎপর হল সিবিআই। ধর্ষণ ও খুনের মামলায় ফের আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিটের আধিকারিকরা। এই মামলার তদন্তে নতুন করে সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে ইতিমধ্যে তৈরি হয়েছে সিট। সোমবার ৬ সদস্যের একটি দল হাসপাতালে যান। মামলার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন সিটের তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, হাসপাতালের বেশ কয়েকজন আধিকারিককে জেরা করা হতে পারে। প্রসঙ্গত,  ২০২৪ সালের ৮ই আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই।এখন তদন্ত চলছে।  

     







    akb tv news 

    15.06.2026


    3/related/default