আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলার গর্ব ও স্বর্ণসম ব্যক্তিত্বদের সম্মান জানাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বিশেষ সম্মাননা— ‘বাংলার সোনা’ ।। আরশিকথা কোলকাতা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, কোলকাতা, আরশিকথাঃ


    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বাংলার গর্ব ও স্বর্ণসম ব্যক্তিত্বদের সম্মান জানাতে শুরু করল এক বিশেষ সম্মাননা— ‘বাংলার সোনা’।

    এই সম্মাননার প্রথম প্রাপক হলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দেবজ্যোতি মিশ্র। রবিবার, ২৮ জুন, কলকাতার রবীন্দ্র সদন-এ তাঁর সঙ্গীতজগতের ত্রিশ বছরের পথচলার উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হয়।

    ‘রবির আলোয় সত্যজিৎ’— দেবজ্যোতি মিশ্রের পরিকল্পনা ও পরিচালনায় এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উপস্থাপনায় অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর-এর আলোর ছটা কীভাবে সত্যজিৎ রায়-এর চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে, তার এক অনন্য সৃজনশীল উপস্থাপনা।

    অনুষ্ঠানে দেবজ্যোতি মিশ্রের বাদনের সাথে সাথে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, উপল সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায় এবং অন্বেষা দত্ত গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্যা কন্যা শ্রীনন্দা শঙ্কর।

    অনুষ্ঠানের শুরুতেই দেবজ্যোতি মিশ্রের হাতে ‘বাংলার সোনা’ সম্মান তুলে দেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা,    শ্রীকান্ত আচার্য এবং জয়তী চক্রবর্তী।

    দেবজ্যোতি মিশ্র একজন অসাধারণ বেহালাবাদক। পাশাপাশি তিনি একাধিক বাদ্যযন্ত্রেও সমান দক্ষ এবং তাঁর নিজস্ব স্বাক্ষরধর্মী সুরসৃষ্টির জন্য দেশ-বিদেশে সমাদৃত। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের স্মরণীয় আবহসঙ্গীত এবং বিশ্বসঙ্গীতের একজন বিশিষ্ট সুরকার হিসেবেও তিনি সুপরিচিত।

    দেবজ্যোতি মিশ্র বলেন,

    “‘বাংলার সোনা’ সম্মান পেয়ে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই আন্তরিক উদ্যোগের জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানাই। আমার কাছে এই সম্মান মানুষের ভালোবাসা ও স্বীকৃতির এক প্রতীক।”

    শ্রীকান্ত আচার্য বলেন,

    “দেবজ্যোতি মিশ্রের হাতে ‘বাংলার সোনা’ সম্মান তুলে দেওয়ার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এই সম্মানের প্রকৃত যোগ্য।”

    জয়তী চক্রবর্তী বলেন “উৎকর্ষকে সম্মান জানাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই অভিনব উদ্যোগকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।”

    অর্পিতা সাহা, ডিরেক্টর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বলেন,

    “দেবজ্যোতি মিশ্রকে ‘বাংলার সোনা’ সম্মান দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। তিনি সত্যিই সোনার মতো মূল্যবান একজন শিল্পী। আমরা তাঁর আগামী দিনের সাফল্য আরও উজ্জ্বল হোক এবং তাঁর প্রতিভার দীপ্তি আরও ছড়িয়ে পড়ুক— এই শুভকামনাই জানাই।”

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘বাংলার সোনা’ সম্মাননার এই প্রথম অধ্যায়ের পর ভবিষ্যতেও নিয়মিতভাবে বাংলার বিভিন্ন ক্ষেত্রে স্বর্ণসম অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের এই সম্মানে ভূষিত করা হবে, এই অঙ্গীকারের সাথে এই সুন্দর অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।


    আরশিকথা দেশ সংবাদ

    ২৯শে জুন ২০২৬



     

    Tags
    3/related/default