আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন অভিষেক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতি মামলার মামলার শুনানি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিষয়টি উল্লেখ করেন। দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে বিচারপতি সাফ জানিয়ে দেন দ্রুত শুনানি সম্ভব নয়। নির্দিষ্ট নিয়ম মেনে এগোবে প্রক্রিয়া। এর আগে গত মঙ্গলবারও আদালতে একই আর্জি জানান অভিষেকের আইনজীবী। সেইবারও মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যায়।প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে এখন বিদেশে। সিঙ্গাপুর, আমেরিকায় চিকিৎসা হয়। আপাতত তাঁর চোখ কিছুটা ভালো। তবে নিয়মিত চিকিৎসা করাতে হয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোরের হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ও তিনি প্রায় ২৫ দিন ছিলেন আমেরিকায়। তারপর থেকে বিদেশে বার বার চিকিৎসা করাতে যেতে হয় তাঁকে। সে কারণেই দ্রুত অনুমতির আর্জি জানান। সেই আর্জি খারিজ হয়ে গেল হাই কোর্টে।





    akb tv news 

    29.06.2026


    3/related/default