আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই রাজা। একের পর এক দেশ মোদিকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল সেশেলসের নাম। শনিবার পূর্ব আফ্রিকার দেশটিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ সম্মান। এই সম্মান পেয়ে আপ্লুত মোদি ধন্যবাদ জানিয়েছেন সেশলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনিকে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন সমার্থক হয়ে গিয়েছে। গত ১২ বছর ধরে তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে একের পর এক দেশে সফর করেছেন। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে। তার দু’বছর পর ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান পান তিনি।







    akb tv news 

    28.06.2026

    3/related/default