নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্য সরকারের বাজেটের অন্ধ বিরোধিতা নয়।
কালীঘাটের বৈঠকে বিধায়কদের এমনই বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, একটা সরকার সবে এসেছে। তাদের প্রথম
বাজেট। তাই সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কী কী আনতে পারে সেটা দেখতে হবে। পরে
আলোচনার সময় কিছু বলার থাকলে সুযোগ মিলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কেন্দ্র
করে জোর জল্পনা শুরু হয়েছে। এব্যাপারে রাজনৈতিক মহল বলছে, ভোটে ভরাডুবির পর বাজেট বিরোধিতায়
বাড়তি সতর্ক তৃণমূল নেত্রী। রবিবারই বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূল
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাজেট নিয়ে দলকে সংযত থাকার বার্তা দিয়েছেন বলে
জানা গিয়েছে। এই বিষয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “সবে সরকার এসেছে। তাই আমরা
সরকারকে সময় দেওয়ার পক্ষে। প্রথমেই সরকার যা বলবে, তার নেতিবাচক দিক তুলে ধরে সমালোচনা উচিতও না।
akb tv news
22.06.2026

.jpg)