নিজস্ব প্রতিনিধিঃ
আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের তদন্তের জন্য এবার
বাংলার উত্তর ২৪ পরগনার পানিহাটির শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা।
সিবিআই নতুন করে তথ্যতালাশ শুরু
করেছে। সেই হিসেবেই বুধবার উত্তর ২৪ পরগনার পানিহাটির শ্মশানে যান সিবিআই আধিকারিকরা। গঙ্গাপাড়ের ওই শ্মশানেই তাড়াহুড়ো করে
নির্যাতিতার মৃতদেহ তৃণমূল নেতাদের উপস্থিতিতে দাহ করা হয়েছিল বলে অভিযোগ। সেদিন শ্মশানে
ঠিক কী হয়েছিল? সিবিআই আধিকারিকরা সেসবই জানার চেষ্টা করছেন বলে খবর। প্রসঙ্গত, ধর্ষণ-খুনের
ঘটনার দিন কয়েক পর আর জি কর হাসপাতালেও তদন্তকারীরা
গিয়েছিলেন।বুধবার পানিহাটির শ্মশানে তদন্তে গেলেন আধিকারিকরা।এদিন সকালেই পানিহাটি শ্মশানে যান
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে ২০ মিনিটের
বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আধিকারিকরা বেরিয়ে যান। আর জি কর হাসপাতালে
তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল ২০২৪ সালের আগস্ট মাসে। ময়না তদন্তের পর
মৃতদেহ কারও কথা না শুনেই পানিহাটি শ্মশানে
নিয়ে যাওয়া হয়েছিল! মৃতার পরিবারের উপর চাপ বাড়ানো হয়! পরিবারের অভিযোগ, নির্যাতিতার
মৃতদেহ তড়িঘড়ি দাহ করার জন্য ‘চাপ’ দেওয়া হয়েছিল। সেই
সময়ের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটির কাকু নামে পরিচিত সঞ্জীব মুখোপাধ্যায়ের
বিরুদ্ধে ওই চাপ তৈরির অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীরাও শ্মশান কার্যত ঘিরেছিল!
দ্রুত মৃতদেহ সৎকার করা হয়েছিল। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার
পরিবার। শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্র পরে জানিয়েছেন, সিবিআই আধিকারিকরা সেই রাতে
কি হয়েছিল, জানতে চেয়েছিলেন। ওই রাতের ঘটনা সবটাই তাঁদের বলা হয়েছে। বহু মানুষ আসার
জন্য চারদিকে ভিড় হয়েছিল। দুটি মৃতদেহের আগে নির্যাতিতার দেহ দাহ করা হয়েছিল।এখন
সব কিছুই তদন্ত করে দেখছেন সিবিআই আধিকারিকরা।
akb tv news
17.06.2026

.webp)