আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করলেন মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সোমবার নিগমের কনফারেন্স হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেট অনুযায়ী, রাজস্ব প্রাপ্তি ১৬৯,৯২.২৫ লক্ষ টাকা এবং রাজস্ব ব্যয় ১৩৯,৪৫.৫৯ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এরফলে ৩০,৪৬.৬৬ লক্ষ টাকার রাজস্ব উদ্বৃত্ত অর্জনের আশা করা হচ্ছে। অন্যদিকে, মূলধনী প্রাপ্তি ৮০৫,০১.১০ লক্ষ টাকা এবং মূলধনী ব্যয় ৮৩৬,৪৫.৪৩ লক্ষ টাকা ধরা হওয়ায় মূলধনী খাতে ঘাটতি তৈরি হবে। বাজেটে অবকাঠামো উন্নয়ন, নগর পরিষেবা সম্প্রসারণ এবং টেকসই নগর উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে নতুন অর্থায়নের উৎস হিসেবে ১০০ কোটি টাকার মিউনিসিপ্যাল বন্ড প্রবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি কর ও অন্যান্য নিজস্ব আয়ের উৎস শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে।উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে এডিবি সহায়তাপ্রাপ্ত প্রকল্প, বাজার উন্নয়ন,এস এ এস সি আই  প্রোগ্রাম, এম এম এন ইউ পি , কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, নালা পরিষ্কারের যান্ত্রিক ব্যবস্থা এবং রাস্তা-সেতু উন্নয়ন। এছাড়াও স্যানিটেশন, ড্রেনেজ, পানীয় জল, পথবাতি, বস্তি উন্নয়ন, জনস্বাস্থ্য অবকাঠামো ও নগর সৌন্দর্যায়নের জন্যও বরাদ্দ রাখা হয়েছে বাজেটে।এদিন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেয়র।








    akb tv news 

    01.06.2026

    3/related/default