নিজস্ব প্রতিনিধিঃ
সদ্য সম্পন্ন পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনে টি এম সি পরাজিত
হয়েছে। বিজেপি দল সরকার গঠন করেছে। নতুন সরকার গঠনের পর থেকে সরকারী বিভিন্ন
প্রকল্পে বেরিয়ে আসছে একের পর এক দুর্নীতি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে একাধিক
ভুয়ো অ্যাকাউন্টে। এমনই অভিযোগ তুলে তদন্তে আরও সক্রিয় হওয়ার কথা বললেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত ২২টি এমন অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে বলে
জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কমপক্ষে ৩০ লক্ষ এমন ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ৩০ লক্ষ
অ্যাকাউন্টে যদি ১৫০০ টাকা করে ঢোকে, তাহলে কত টাকা লুঠ হচ্ছে, সেই হিসেবও দেন
শুভেন্দু অধিকারী। ডিজিপির নির্দেশে এবার সিট গঠন করে তদন্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী।এখনও
পর্যন্ত ২২টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখানে মহিলা নয়, পুরুষরা লক্ষ্মীর
ভাণ্ডারের টাকা নিতেন।মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী ১৫টি অ্যাকাউন্ট
থেকে টাকা পাচ্ছেন, তারিকুল রহমানের ৬টি অ্যাকাউন্ট রয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীরা
তো পাচ্ছেন, আরও অনেকে টাকা পাচ্ছেন। পুলিশকে তদন্তে আরও বেশি সক্রিয় হতে বলছি।
ডিজিপি-কে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী। এসআইআরে বাদ যাওয়া নাম ও পুরুষ উপভোক্তা মিলিয়ে কমপক্ষে ৩০ লক্ষ নাম বাদ
যাবে। প্রসঙ্গত, হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে পূর্বতন সরকার।
akb tv news
01.06.2026

