আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রেপিডোর ‘বাইক বুস্ট’ পরিষেবার বিরুদ্ধে বিক্ষোভ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    অ্যাপভিত্তিক যাতায়াত পরিষেবা রেপিডোর ‘বাইক বুস্ট’ পরিষেবার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সংস্থার বাইক চালকরা। শুক্রবার আগরতলার ধলেশ্বরস্থিত রেপিডো অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এবং অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের ঘোষণা দেন।চালকদের অভিযোগ, ‘বাইক বুস্ট’পরিষেবার মাধ্যমে যাত্রীরা কম ভাড়ায় বেশি দূরত্বে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। এতে চালকদের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। পেট্রোলের ক্রমবর্ধমান দামের মধ্যে এই পরিষেবা চালু থাকায় তাদের পক্ষে খরচ সামলে লাভ করা কঠিন হয়ে পড়েছে। ফলে প্রায় ৫০০ বাইক চালকের জীবিকা সংকটের মুখে পড়েছে বলে দাবি তাদের।বিক্ষোভরত চালকদের বক্তব্য, বিষয়টি নিয়ে তারা আগেই রেপিডো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন। তখন কর্তৃপক্ষ মঙ্গলবারের মধ্যে ‘বাইক বুস্ট’পরিষেবা বন্ধ করার আশ্বাস দিলেও শুক্রবার পর্যন্ত তা কার্যকর করা হয়নি। এর প্রতিবাদেই তারা পরিষেবা বন্ধ রেখে অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন।চালকদের দাবি, অবিলম্বে ‘বাইক বুস্ট’ পরিষেবা প্রত্যাহার না করা হলে তাদের আন্দোলন আরও জোরদার হবে।






    akb tv news 

    05.06.2026

    3/related/default