আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার সন্ধ্যায় দু’দিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সফরের দ্বিতীয় দিন তথা শুক্রবার সকালে তিনি আগরতলার কুঞ্জবনস্থিত পুরনো রাজভবনে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এরসঙ্গে ভূমি পূজায়ও অংশ নেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই ভূমি পূজায় অংশ নেন। এরপর অন্যান্য মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত হোটেলের ফলক উন্মোচন  করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ  মন্ত্রি পরিষদের সদস্য ও বিধায়ক-বিধায়িকারা।এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে   পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানিয়েছেন টাটা হোটেলের চেইন সিইও পুনীত ছাটওয়াল। এরপর  প্রস্তাবিত হোটেলের নকশা তথ্যচিত্র পর্দায় দেখেন তিনি। এদিন মন্ত্রি পরিষদ ছাড়াও মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  





    akb tv news 

    05.06.2026

    3/related/default