নিজস্ব প্রতিনিধিঃ
দেরীতে হলেও বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ডে গ্রেপ্তার হল রণবীরের সঙ্গী অমন দেব ও রাহুল দেবনাথ। দীর্ঘদিন ধরে পালিয়েছিল এই দুই কুখ্যাত মাফিয়া। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অফিসটিলাস্থিত অমন দেবের বাড়ি ঘেরাও করে। পুলিশের আচ পেয়ে দুই অভিযুক্ত রাহুল দেবনাথ এবং অমন দেব পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের শেষ রক্ষা হয়নি। অবশেষে কুখ্যাত বিশালগড়ের রণবীরের সঙ্গী ২ মাফিয়া অমন দেব ও রাহুল দেবনাথকে জালে তুলে পুলিশ। বিশালগড় বাইপাস সহ বিশালগড়ে একাধিক জমি মাফিয়া সন্ত্রাসের মামলায় নাম রয়েছে এই দুই কুখ্যাত অমন দেব ও রাহুল দেবনাথের। রণবীর দেবনাথ, মন সরকার সহ একাধিক মাফিয়া গ্রেপ্তারের পর পালিয়ে বেড়াচ্ছিল দুই মাফিয়া। শুক্রবার গভীর রাতে নিজ বাড়িতে আসে অমন দেব ও তার সঙ্গী রাহুল দেবনাথ। পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ এই বাড়িতে দীর্ঘদিন যাবত নজর রেখেছিল সাধারণ বেশে।জানা যায়, মাফিয়া অমন দেবের অত্যাচার এতটাই মাত্রাতিরিক্ত ছিল যে তার জন্মদাত্রী মা মনিমালা দেবের উপর প্রতিনিয়ত আক্রমণ ও সংঘটিত করে। তার বাবা কিশোর দেবও ছিলেন বাম সরকারের আমলে মাফিয়া। তবে এখন দেখার পুলিশ এই সকল মাফিয়াদের দমন করতে কি পদক্ষেপ নেয়।
akb tv news
27.06.2026

