নিজস্ব প্রতিনিধিঃ
নিজের অবুঝ দুই সন্তানকে নৃশংস ভাবে হত্যা করল মদ্যপ বাবা।ঘটনাটি ঘটেছে শনিবার গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া এডিসি ভিলেজের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায়।জানা গেছে, শনিবার সকালে মাত্রারিরিক্ত মদ্যপ অবস্থায় ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দা লালছুয়ানামা ব্রু প্রথমে ঘরে এসে স্ত্রী রামতারু ব্রু-র উপর হামলা চালায়। স্ত্রী কোন রকমে এক সন্তানকে নিয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন ঘরে ছিল চার বছরের এক পুত্র সন্তান এবং এক বার বছরের কন্যা সন্তান। মদ্যপ বাবা লাকরির চেলিকাঠ দিয়ে দুই সন্তানকে পিটিয়ে হত্যা করে।এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এস ডি পিও সহ স্থানীয় থানার পুলিশ।পুলিশ নিহত দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। দুই শিশুর মৃত্যু যন্ত্রণায় কান্নায় ভেঙ্গে পড়েন তাদের মা।ঘটনার পর খুনি বাবাকে আটক করেছে পুলিশ।অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
akb tv news
27.06.2026

