আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সরকারি নির্দেশ কলাপাতা সম।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সরকারি নির্দেশিকা যেন কলাপাতা বিশালগড় এস ডি এম অফিসে। এই অফিসের কর্মসংস্কৃতি এমনিতেই লাটে উঠেছে দীর্ঘদিন ধরে। এরই মধ্যে সম্প্রতি অফিসের নতুন সময়সীমার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা মতে সপ্তাহে পাঁচ দিন সকাল সাড়ে নয়টা থেকে অফিসের কাজকর্ম চালু হওয়ার কথা। অথচ বিশালগড় এসডিএম অফিসে অফিসার থেকে শুরু করে সাধারণ কর্মচারী কেউই এই সরকারি নির্দেশিকা মানছেন না। অফিসের কর্মচারীরা দশটা   সাড়ে দশটায় হেলেদুলে অফিসে আসেন। কাজ শুরু করতে করতে সেই এগারোটা সাড়ে এগারোটা। এদিকে নতুন সরকারি নির্দেশিকা মতে সাধারণ মানুষ সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে  অফিসে গিয়ে ঠায় বসে থাকেন। কিন্তু কর্মচারী নেই। বুধবার সকাল দশটার পর গিয়ে দেখা যায় তখনও একাধিক সেক্সানের তালাই খোলা হয়নি। যেসব ঘরের তালা খোলা সেখানেও অধিকাংশ  চেয়ার খালি। বাবু-দিদিমণিরা এসে পৌঁছাননি। শুধু সাধারণ কর্মীরা কেন খোদ মহকুমা শাসক বিঙ্কি সাহা নিজেই অফিস করেন উনার খেয়াল খুশি মত। কর্মীদের অফিসে দেরীতে আসার ব্যাপারে মহকুমা শাসকের কাছে জানতে চাইলে তিনি জানান, এই বিষয়টি আমার নজরে এসেছে। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।






    akb tv news 

    03.06.2026

    3/related/default