নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার রামনগর ৩ নম্বর রোডস্থিত রামকৃষ্ণ
ক্লাবে আয়োজিত এক রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এই অনুষ্ঠানে
উপস্থিত থেকে তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং মানবসেবা মূলক এই উদ্যোগের প্রশংসা
করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য
বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরে এলাকার বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। আয়োজকদের
তরফ থেকে জানানো হয়, সমাজের প্রয়োজনে নিয়মিত এধরনের মানবকল্যাণ মূলক কর্মসূচি ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।
akb tv news
03.06.2026

