নিজস্ব প্রতিনিধিঃ
অনুমতি
থাকুক বা না থাকুক আগরতলা শহরের অলিতে গলিতে লাগানো সকল বিজ্ঞাপন খুলে নেওয়া হবে।
বৃহস্পতিবার এ এম সি’র ১৬ নং ওয়ার্ড পরিদর্শন শেষে একথা জানালেন মেয়র দীপক মজুমদার।
এদিকে, রাস্তাঘাটের কাজ কবে নাগাদ শেষ হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থায়ীভাবে
কোন কাজ করতে হলে সময় দিতে হবে। শহরকে সুন্দর পরিচ্ছন্ন আধুনিক শহর রূপে গড়ে তুলতে
শহর জোরে কর্মচক্র চলছে। এদিন ১৬ নং ওয়ার্ড অন্তর্গত রামনগর চার নম্বর পাঁচ নম্বর
ছয় নম্বর, এক, দুই, তিন ইত্যাদি প্রতিটি রাস্তা ঘুরে দেখেন। ড্রেনের সংস্কার দরকার।
পাশাপাশি কিছু গলির রাস্তা নির্মাণের দরকার। সেগুলি নির্মাণ করার নির্দেশ দেন মেয়র।
akb tv news
04.06.2026

