নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলা পুর নিগমের
২০ নম্বর ওয়ার্ডে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মসূচি পালিত হচ্ছে।
এরই অঙ্গ হিসেবে রবিবার স্মৃতি ক্লাব প্রাঙ্গণে
কচিকাঁচাদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত
এই প্রতিযোগিতায় ৫০-এর বেশি শিশু অংশগ্রহণ করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, এখানে
কেউ বিজয়ী বা পরাজিত হিসেবে বিবেচিত হয়নি। অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকেই পুরস্কার
প্রদান করা হয়, যাতে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়।এদিনের অনুষ্ঠানে
উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত।
তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২
বছর পূর্তি উপলক্ষে আগামী কয়েকদিন ধরে ওয়ার্ডে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিশুদের
মধ্যে সৃজনশীলতা বিকাশ এবং স্বচ্ছ ও সুস্থ সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই
এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং রাজ্যের
মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক চিন্তাধারাকে সামনে রেখে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
নিজেদের সুস্থ ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমাজকেও পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্ব
নিতে হবে। উল্লেখ্য, এর আগে ২০ নম্বর ওয়ার্ডে ‘স্বচ্ছ ভারত অভিযান’ এবং শিশু উদ্যানে
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
akb tv news
14.06.2026

