আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজ্যে। বজ্রপাতে মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। রবিবার দুপুরে সাব্রুম মহকুমার অন্তর্গত উত্তর তইছামা এডিসি ভিলেজের খিলাম পাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত কিশোরের নাম রিয়েল ত্রিপুরা। সে ওই এলাকার বাসিন্দা বাংকিরাম ত্রিপুরার ছেলে।জানা যায়, এদিন দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রাঘাতে গুরুতরভাবে আহত হয় রিয়েল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই খবরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কান্নায় ভেঙ্গে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।  

       




    akb tv news 

    14.06.2026

    3/related/default