নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে জনজাতি ও তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত শূন্যপদ অবিলম্বে পূরণ এবং স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগের দাবিতে বুধবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে টি এস এফ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরে জনজাতি সহ তপশিলি জাতির জন্য সংরক্ষিত বহু পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। ফলে যোগ্য প্রার্থীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত বিশেষ পাশাপাশি জনজাতি ভাষার জন্য রোমান হরফ চালুর দাবিসহ একাধিক দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বক্তব্য, জনজাতি সম্প্রদায়ের শিক্ষা, কর্মসংস্থান এবং ভাষাগত অধিকারের স্বার্থে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তারা।
akb tv news
24.06.2026

