নিজস্ব প্রতিনিধিঃ
দ্বিতীয় বিয়ের পর প্রথমবারের মত রাজ্যে এলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নববিবাহিতা স্ত্রী ত্রিবেণী রাও।এতদিন পর্যন্ত বিপ্লব কুমার দেবের স্ত্রীর পরিচয় প্রকাশ্যে না এলেও রাজ্যে আগমনের পর তা সামনে আসে। জানা গেছে, গত ১৯ জুন নয়াদিল্লিতে ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।ত্রিবেণী রাও, যিনি ‘রুশিকা রাজ’ নামেও পরিচিত, কন্নড় চলচ্চিত্র জগতের একজন পরিচিত অভিনেত্রী। তিনি তাগারু ছবিতে ‘কনস্টেবল সরোজা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও যুবরত্না সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।বিপ্লব কুমার দেবের এই দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর ও বিভিন্ন স্থানে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।উল্লেখ্য, বিপ্লব কুমার দেব বর্তমানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন।
akb tv news
24.06.2026

